ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

প্রথমবার আইসিসির মাস সেরা বুমরাহ ও মান্ধানা

  • আপডেট সময় : ০৬:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রথমবারের মত আসিসি মাস সেরা খেলোয়াড়ের (প্লেয়ার অব দ্য মান্থ) পুরস্কার পেয়েছেন ভারতের পুরুষ ও নারী বিভাগের দুই ক্রিকেটার জসপ্রিত বুমরাহ এবং স্মৃতি মান্ধানা। জুন মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দু’জনে। ২০২১ সালের জানুয়ারি থেকে প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড শুরুর পর এই প্রথম একই মাসে পুরুষ ও নারী বিভাগে একই দেশের দুই ক্রিকেটার সেরা খেলোয়াড় নির্বাচিত হলো।
আজ গেল মাসের সেরা ক্রিকেটার হিসেবে পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম ঘোষনা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
পুরুষ বিভাগে বুমরাহর প্রতিদ্বন্দ্বি ছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও আফগানিস্তানের গুরবাজ।
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ^কাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বুমরাহ। ৮ ম্যাচে ৪ দশমিক ১৭ ইকোনমি রেটে ১৫ উইকেট শিকার করেন তিনি। তার গড় ছিলো- ৮ দশমিক ২৬। নিউ ইর্য়কে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হন বুমরাহ। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবিশ^াস্য বোলিং করে ভারতকে জয়ের পথে নিয়ে আসেন তিনি। ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নিয়ে ভারতের বিশ^কাপ জয়ে বড় অবদান রাখেন বুমরাহ। এবার আইসিসি মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন তিনি।
সেরা দৌড়ে বুমরাহর প্রতিদ্বন্দি রোহিত বিশ^কাপের ৮ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৫৭ রান করেছিলেন। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বিশ^কাপে সর্বোচ্চ রানের মালিক ছিলেন গুরবাজ। ৮ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৮১ রান করেও সেরা খেলোয়াড় হতে পারলেন না তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রথমবার আইসিসির মাস সেরা বুমরাহ ও মান্ধানা

আপডেট সময় : ০৬:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪