ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

প্রথম আলোর সাংবাদিককে কাশিমপুর থেকে আবার কেন্দ্রীয় কারাগারে

  • আপডেট সময় : ০৮:০০:২৩ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হচ্ছে।

আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে তাকে একটি প্রিজন ভ্যানে করে পাঠানো হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১–এর জ্যেষ্ঠ জেল সুপার শাহজাহান আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে সাংবাদিক শামসুজ্জামানকে কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল।

জ্যেষ্ঠ জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, গতকাল রাতে সাংবাদিক শামসুজ্জামান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১–এ ছিলেন। আজ সকালে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে।

একবার কাশিমপুরে আনার পর আবার কেন সাংবাদিক শামসুজ্জামানকে ঢাকার কারাগারে পাঠানো হচ্ছে জানতে চাইলে শাহজাহান আহমেদ ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের’ কথা জানান।

গত বুধবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে সিআইডি পরিচয়ে সাভারের বাসা থেকে শামসুজ্জামানকে তুলে নিয়ে যায়। এরপর দিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশের একটি দল তাকে আদালতে নিয়ে যায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রথম আলোর সাংবাদিককে কাশিমপুর থেকে আবার কেন্দ্রীয় কারাগারে

আপডেট সময় : ০৮:০০:২৩ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩