ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে আহত হাতিটির চিকিৎসা চলছে

  • আপডেট সময় : ১১:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 17
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য হাতিটির চিকিৎসা চলছে।

আজ দুপুর আনুমানিক সাড়ে ১২টায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জের টেকনাফ সদর বিটের শিয়াইল্যা ঘোনা এলাকায় একটি বন্য হাতি পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

প্রাথমিক তথ্যানুযায়ী, খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে হাতিটি খাড়া পাহাড়ের ঢাল অতিক্রম করার সময় টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে হাতিটি প্রায় ৩০০ ফুট নিচে শিলাপাথরযুক্ত ঝর্ণায় পড়ে গুরুতর আহত হয়।

সংবাদ পাওয়ার পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশে আহত হাতিটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ কথা জানিয়েছেন।

তিনি জানান, বর্তমানে হাতিটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হাতিটির পেটে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে, পেছনের একটি পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত রয়েছে। প্রচণ্ড ব্যথার কারণে হাতিটি দাঁড়াতে পারছে না।

প্রতিকূল আবহাওয়া ও ভারী বৃষ্টিপাত উপেক্ষা করে বিশেষজ্ঞ মেডিকেল টিম নিরলসভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক দল হাতিটির পেটের ক্ষতস্থানে অস্ত্রোপচার সদৃশ প্রয়োজনীয় চিকিৎসা, সেলাই এবং অন্যান্য জরুরি চিকিৎসাসেবা দিচ্ছেন।

সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক আরও জানান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সার্বক্ষণিকভাবে চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করছেন।

এছাড়া, আহত হাতিটির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, জেলা প্রশাসন, বন বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্বোচ্চ চিকিৎসা, নিবিড় পরিচর্যা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বন্য হাতিটিকে সুস্থ করে পুনরায় তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর নির্দেশে আহত হাতিটির চিকিৎসা চলছে

আপডেট সময় : ১১:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬