ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রধানমন্ত্রীর হাতে এসএসসির ফলাফল হস্তান্তর

  • আপডেট সময় : ১২:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার সম্মিলিত ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পরে ১১টি শিক্ষা বোডের মধ্যে নয়টি সাধারণ, একটি মাদরাসা ও একটি কারিগরি বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে নিজ নিজ বোর্ডের ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী এসএসসি ও এর সমমানের পরীক্ষা-২০২৩-এর ফল প্রকাশ করেছেন, যা সকাল সাড়ে ১০টা থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে এবং অনলাইনে পাওয়া যাবে। শিক্ষার্থীরা তাদের রোল এবং রেজিস্ট্রেশন নম্বর লিখে www.educationboardresults.gov.bd-এ তাদের ফলাফল দেখতে পারবে।

এছাড়াও, তারা 16222 নম্বরে একটি এসএমএস পাঠিয়েও ফলাফল পেতে পারে। সেক্ষেত্রে তাদের মোবাইল ফোনের মেসেজ অপশনে এসএসসি<>শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর<>রোল নম্বর<>পরীক্ষার বছর টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, একজন শিক্ষার্থীকে SSC<>DHA<>ROLL<>YEAR লিখতে হবে। বার্তার উত্তরে ফলাফল পাঠানো হবে।

২০২৩ সালে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ২০ লাখ ৭৮ হাজার ২১৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৪ হাজার ৯৮০ জন এবং ছাত্রী ১০ লাখ ৫৩ হাজার ২৪৬ জন শিক্ষার্থী।

চলতি বছরের ৩ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব সুলেমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বক্তব্য রাখেন।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর হাতে এসএসসির ফলাফল হস্তান্তর

আপডেট সময় : ১২:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩