ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

প্রাইমারি বন্ধ হলেও চালু থাকছে হাইস্কুল-কলেজ

  • আপডেট সময় : ১০:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তীব্র দাবদাহের কারণে সোমবার (৫ জুন) থেকে আগামী বৃহস্পতিবার (৮ জুন) পর্যন্ত চার দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে, প্রাথমিক বিদ্যালয় বন্ধ হলেও মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না।

সোমবার (৫ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক বিদ্যালয়গুলো গরমের কারণে ছুটি দেয়া না হলেও এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকদের জন্য বেশ কিছু নির্দেশনা পাঠানো হয়েছে। এর আগে রোববার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

যেসব নির্দেশনা দেয়া হয়েছে
১. যেসব মাধ্যমিক স্কুলে প্রাথমিক স্তর রয়েছে সেসব বিদ্যালয়ে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত আগামী ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে।
২. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক সমাবেশ বন্ধ থাকবে।

৩. শিক্ষার্থীদের রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে।

৪. শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থী প্রয়োজনে নিজের সাথে পানি নিয়ে আসবে।

৫. শ্রেণিকক্ষে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে।

৬. শিক্ষক, মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা নষ্ট থাকলে জরুরি ভিত্তিতে তা মেরামত করতে হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রাইমারি বন্ধ হলেও চালু থাকছে হাইস্কুল-কলেজ

আপডেট সময় : ১০:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩