ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ার ঘোষণা তথ্যমন্ত্রীর

  • আপডেট সময় : ১১:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 62
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রযুক্তিনির্ভর আধুনিক গণমাধ্যমের সঙ্গে সংগতি রেখে ফটো সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশে একটি স্বতন্ত্র প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বুধবার (১৫ এপ্রিল) রাজধানীতে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান

অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনা ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, গণমাধ্যম বর্তমানে প্রযুক্তির এক নতুন শিখরে পৌঁছেছে। এক সময়ের কলম ও ক্যামেরার প্রথাগত সাংবাদিকতা এখন একটি ছোট ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ হয়ে এসেছে, যা একইসঙ্গে টেলিভিশন, রেডিও ও পত্রিকার কাজ করছে। এই দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। দক্ষ জনবল তৈরির লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। মন্ত্রী জানান, এই ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট ভবন বরাদ্দের বিষয়ে তিনি স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

ফটো সাংবাদিকতার শক্তি ও গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ কিংবা ভিয়েতনাম যুদ্ধের ছবি যেভাবে বিশ্ব জনমত গঠনে ভূমিকা রেখেছিল, তা আজও ইতিহাসের অংশ। তাই সাংবাদিকদের সময়ের সঙ্গে নিজেকে আপডেট করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন যে, প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারলে পেশাগতভাবে পিছিয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে।

সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি ‘ওয়েজবোর্ড’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংবাদকর্মীদের সম্মানজনক বেতন নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। গণমাধ্যম মালিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি সম্মানজনক সমঝোতার মাধ্যমে ওয়েজবোর্ড সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া অ্যাক্রেডিটেশন কার্ডের সমস্যা সমাধান ও সরকারি দপ্তরের ফটো সেকশন সম্প্রসারণের বিষয়েও তিনি আশ্বস্ত করেন।

গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের অতন্দ্র প্রহরীর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী অতীতে সাংবাদিক নির্যাতনের শিকার ব্যক্তিদের আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিএফজেএ-র সভাপতি এ কে এম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন বাবুল তালুকদার, কাদের গণী চৌধুরী ও শহিদুল ইসলামসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তারা ফটো সাংবাদিকদের দীর্ঘদিনের পেশাগত সংকট নিরসনে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ার ঘোষণা তথ্যমন্ত্রীর

আপডেট সময় : ১১:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬