ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২৭

  • আপডেট সময় : ০২:০০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • / 231
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুরে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত এবং কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার ভোররাত ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২৭ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী গ্রীন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা হয়।

নিহতদের সকলে খাগড়াছড়ি পরিবহনের যাত্রী ছিল বলে হাইওয়ে থানার ওসি নিশ্চিত করেন।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৭ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিক ভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২৭

আপডেট সময় : ০২:০০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪