ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ফরিদপুরে ৬ স্বর্ণের বার জব্দ, ২ পাচারকারী আটক

  • আপডেট সময় : ১১:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • / 240
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফরিদপুরে দুই পাচারকারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। শুক্রবার (৯ জুন) ৩টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহসড়কের মাঝকান্দী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে ৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণবারের ওজন ১ কেজি ৩৫০গ্রাম। এছাড়া উদ্ধার হওয়া স্বর্ণের বারের বাজারমূল্য মূল্য এক কোটি ৪ লাখ ৮৫ হাজার ৮৫০ টাকা।

আটক পাচারকারীরা হলো- ফরিদপুর সদরের ভাটি কানইপুর গ্রামের মৃত মলিন কুমার মালোর ছেলে শংকর কুমার মালো (৩৯) ও ফরিদপুর সদরের তালতলা গ্রামের মৃত রশিদ মোল্যার মেয়ে জামিলা পারভীন(২৫)।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শুক্রবার ৩টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহসড়কের মাঝকান্দী বাসস্ট্যান্ড এলাকায় উদ্দেশ্যহীন এক জোড়া নারী ও পুরুষ ঘোরা-ঘুড়ি করছিল।

পরে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশ সেখানে গিয়ে তাদের দেহ তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করে।

তিনি আরও জানান, তারা ঢাকার তাতী বাজার থেকে ভরতে পাচারের উদ্দেশ্যে চুয়াডাংঙ্গা জেলার দর্শনায় পৌঁছে দেওয়ার কথা ছিল।

এই ঘটনায় উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বাদি হয়ে আটককৃতদের নামে মধুখালী থানায় ১৯৭৪ সালের বিশেষ আইনের ২৫-বি মোতাবেক নিয়মিত একটি মামলা রুজু করেন। সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফরিদপুরে ৬ স্বর্ণের বার জব্দ, ২ পাচারকারী আটক

আপডেট সময় : ১১:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩