ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ফাইনালে খেলা হলো না বাংলাদেশের

  • আপডেট সময় : ০৮:৪৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপের ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে ৩-১ সেটে হেরে টুর্নামেন্টের ফাইনাল থেকে ছিটকে গেল স্বাগতিক দল। এই জয়ে আফগানিস্তান ফাইনালে জায়গা করে নিয়েছে।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই ম্যাচটি বাংলাদেশের জন্য কার্যত ‘অঘোষিত সেমিফাইনাল’-এর মতো ছিল। প্রথম তিন ম্যাচে জয়ের পর তুর্কমেনিস্তানের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে জয় স্বাগতিকদের ফাইনালে নিয়ে যেতে পারত।

প্রথমে সেটেই দারুন প্রতিদ্বন্দ্বীতা উপহার দেয় দুই দল। তীব্র উত্তেজনাপূর্ণ এই সেটে ২৫-২৩ পয়েন্টে আফগানিস্তানকে হারিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। গ্যালারিতে থাকা স্বাগতিক দর্শকরা তখন উল্লাসে ফেটে পড়েন।

তবে দ্বিতীয় সেট থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শুরু করে আফগানরা। হাড্ডাহাড্ডি লড়াই হলেও তারা ২৫-২০ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে ম্যাচে সমতা আনে। তৃতীয় সেটে আবারও চরম উত্তেজনা সৃষ্টি হয়। কিন্তু শেষ মুহূর্তে ২৫-২৩ পয়েন্টে জয় তুলে নিয়ে ম্যাচে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে আফগানিস্তান।

ম্যাচে টিকে থাকতে চতুর্থ সেটে বাংলাদেশের জয় ছাড়া বিকল্প ছিল না। কিন্তু সেই সেটও ১৯-২৫ পয়েন্টের ব্যবধানে হেরে বসে স্বাগতিকরা।

তৃতীয় স্থান নির্ধারণীর লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

টুর্নামেন্টে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা তিনটি করে ম্যাচ জিতলেও পয়েন্টের হিসেবে এগিয়ে থাকায় আফগানিস্তান ফাইনাল নিশ্চিত করে। টুর্নামেন্টের ফাইনালে আফগানিস্তান মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের।

রাউন্ড রবিন লীগের সব ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল তুর্কমেনিস্তান। দিনের দ্বিতীয় ম্যাচে তারা মালদ্বীপকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছে। তুর্কমেনিস্তান প্রথম সেট ২৫-১৪, দ্বিতীয় সেট ২৫-১৯ এবং তৃতীয় সেটে ২৫-১৮ পয়েন্টের জিতে সহজেই ম্যাচ শেষ করে। এই পরাজয়ের মাধ্যমে মালদ্বীপ কোনো ম্যাচ জয় ছাড়াই টুর্নামেন্ট শেষ করল।

এদিকে দিনের প্রথম ম্যাচে নেপালকে সহজেই ৩-০ সেটে পরাজিত করে শ্রীলঙ্কা। তারা প্রথম সেট ২৫-১৮, দ্বিতীয় সেট ২৫-১৭ এবং তৃতীয় সেটে ২৫-২০ পয়েন্টের জয় তুলে নেয়। এটি শ্রীলঙ্কার তৃতীয় জয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফাইনালে খেলা হলো না বাংলাদেশের

আপডেট সময় : ০৮:৪৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫