ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফিনালিসিমার বাতিল হওয়ায় গুয়াতেমালার সাথে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

  • আপডেট সময় : ০৮:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 100
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারনে কাতারে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে অনুষ্ঠিতব্য ফিনালিসিমা বাতিল হয়ে যাওয়ায় গুয়াতেমালার সাথে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার লিওনেল মেসির নেতৃত্বে দোহায় স্পেনের বিপক্ষে আগামী ২৭ মার্চ ফিনালিসিমায় মুখোমুখি হবার কথা ছিল। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক হামলার পর আয়োজকরা নতুন ভেন্যু ও তারিখ খোঁজার প্রতি মনোযোগী হয়।

আর্জেন্টিনা সব ধরনের প্রস্তাব নাকচ করে দেয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় উয়েফা।

ম্যাচ বাতিলের একদিন পর ২৭ মার্চ ভিয়ারিয়ালে সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার ঘোষনা দেয় স্পেন।

এবার আর্জেন্টিনা ৩১ মার্চ বুয়েন্স আয়ার্সে গুয়াতেমালার সাথে ম্যাচ খেলার ঘোষনা দিল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিনালিসিমার বাতিল হওয়ায় গুয়াতেমালার সাথে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

আপডেট সময় : ০৮:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬