সংবাদ শিরোনাম ::
ফেনীতে বজ্রপাতে প্রাণ হারাল শিক্ষার্থী
- আপডেট সময় : ০৭:০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / 140
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
জেলার ছাগলনাইয়ায় বজ্রপাতে মাহাদী হাসান (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ রোববার দুপুরের দিকে রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামে বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে। নিহত মাহাদী ওই গ্রামের মজুমদার বাড়ির আতিকুর রহমান মজুমদারের ছেলে। সে স্নাতক ভর্তিচ্ছু।
স্থানীয় ইউপি সদস্য মাহতাব উদ্দিন মজুমদার জানান, দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে মাহাদী গরু আনতে বাড়ির পাশে মাঠে যায়। এসময় বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বজ্রপাতে শিক্ষার্থীর নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিসংবাদ/এএইচএস




















