ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ফেনীতে যুবদল-ছাত্রদলের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ

  • আপডেট সময় : ০১:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • / 318
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:

ফেনীতে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের সংঘর্ষ’র ঘটনায় যুবদল-ছাত্রদলের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শুক্রবার রাতে ফেনী মডেল থানার এসআই সিরাজ মিয়া বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন অপরাধে অভিযোগে এ মামলা দায়ের করেন।

মামলায় ফেনী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, নিজাম উদ্দিন মাস্টার, জাহিদুল ইসলাম শিমুল, দিদারুল আলম, ফেনী পৌর বিএনপি নেতা আমান উদ্দিন কায়সার সাব্বির, নূরুল ইসলাম, কারাবন্দী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমের মেয়ের জামাই ফজলুল হক মুন্না, ফটিক, নজরুল ইসলাম, পাভেল, ফজলে রাব্বি ও ফেনী পৌর ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম হোসেন ইভু সহ, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য; শুক্রবার বিকালে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ভোলায় দুই যুবদল নেতা হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল শুরু হলে ফেনী শহরের ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের ইসলাম পুর রোডের সামনে পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে প্রায় ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ রাউন্ড গুলি করে।হামলার সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাড়ি ও দোকান ভাংচুর চালায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে যুবদল-ছাত্রদলের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ

আপডেট সময় : ০১:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২