ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ফেনীতে স্মরণকালের ভয়াবহ ‘মেঘ বিস্ফোরণ’: এক ঘণ্টাতেই ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত

  • আপডেট সময় : ১১:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 53
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক | ফেনী:

ফেনীতে স্মরণকালের ভয়াবহ ‘মেঘ বিস্ফোরণ’-এর ঘটনা ঘটেছে। কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই আকস্মিক এই প্রবল বর্ষণে মুহূর্তের মধ্যে ফেনী জেলা শহরসহ নিচু এলাকাগুলো কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে। মাত্র এক ঘণ্টার নজিরবিহীন বৃষ্টিপাতেই জনপদে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার (২৭ এপ্রিল) রাত থেকে হঠাৎ যেন আকাশ ভেঙে বৃষ্টি নামতে শুরু করে। মুহূর্তের মধ্যে রাস্তাঘাট, ঘরবাড়ি এবং ফসলি জমি তলিয়ে যায়। শহরের ডাক্তারপাড়া, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলাসহ প্রায় প্রতিটি প্রধান সড়ক এখন পানির নিচে।

অনেক বসতবাড়িতে হঠাৎ পানি ঢুকে পড়ায় আসবাবপত্র ও গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সুযোগটুকুও পাননি বাসিন্দারা। শহরের প্রধান সড়কগুলোতে এখন কোমর সমান জল মাড়িয়ে চলতে হচ্ছে মানুষকে।

ফেনী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মোট ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, শেষ এক ঘণ্টাতেই বৃষ্টি হয়েছে ১২৬ মিলিমিটার, যা চলতি মৌসুমে তো বটেই, গত কয়েক দশকের মধ্যেও এক বিরল ঘটনা।

আবহাওয়া অফিস আরও জানায়, মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে আগামী ২-৩ দিন ফেনী জেলাজুড়ে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আকস্মিক এই জলাবদ্ধতায় শহরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় পানি নামতে দীর্ঘ সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমতাবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে স্মরণকালের ভয়াবহ ‘মেঘ বিস্ফোরণ’: এক ঘণ্টাতেই ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত

আপডেট সময় : ১১:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬