ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ফেনীর প্রবীণ সাংবাদিক ওসমান হারুন মাহমুদ দুলাল আর নেই

  • আপডেট সময় : ১১:০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 85
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর প্রবীণ সাংবাদিক, এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ দুলাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় তিনি নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে তাঁকে ফেনী ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রবীণ এই সাংবাদিক দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আজ মঙ্গলবার বাদ জোহর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে ফেনীর সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সংবাদকর্মীদের মতে, ফেনীর সাংবাদিকতা জগৎ আজ এক বিশাল বটবৃক্ষকে হারাল। দীর্ঘ কর্মজীবনে সাংবাদিকতায় তাঁর অসামান্য অবদান, পেশাগত সততা ও মানবিক গুণাবলি সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

ওসমান হারুন মাহমুদ দুলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ‘ফেনী ট্রিবিউন’-এর এডিটর আবদুল্লাহ আল-মামুন। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীর প্রবীণ সাংবাদিক ওসমান হারুন মাহমুদ দুলাল আর নেই

আপডেট সময় : ১১:০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬