ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

ফ্রান্সে এক দিনে ৫০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত

  • আপডেট সময় : ০৪:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফ্রান্সে এক দিনে সংক্রমণে নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৫২ হাজার ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ প্রথমবারের মতো ফ্রান্সে এক দিনে ৫০ হাজারেরও বেশি লোক করোনায় সংক্রমিত হলো। রোববার সরকারি উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে।

ফ্রান্সের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, একই সময়ে ১শ’ ১৬ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৬১ জনে।

দেশটিতে সেপ্টেম্বরের প্রথমদিকে যারা পরীক্ষা করিয়েছিল তাদের মধ্যে আক্রান্তের হার ছিল ৪.৫ শতাংশ। এখন এ হার দাঁড়িয়েছে ১৭ শতাংশে।

এদিকে দেশটির সরকার রাত্রিকালীন কারফিউ জারির এলাকা আরো বাড়িয়েছে। বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্রান্সে এক দিনে ৫০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত

আপডেট সময় : ০৪:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০