ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগ : রাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : ১২:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০১৭
  • / 248
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবনির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের প্রতিকৃতি সবার নিচে ফুটিয়ে তোলায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও মহানগর আওয়ামী লীগ। রোববার দুপুর ১২টায় ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শুরু হয়ে স্মৃতিফলকের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এইচ এম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুসহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।

এ সময় লিটন বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একই সুত্রে গাঁথা। তিনি না থাকলে এই লাল সবুজের পতাকা পেতাম না। এ দেশের স্বাধীনতার প্রশ্নে তিনি সকলের উর্ধ্বে। ক্যাম্পাসে বুদ্ধিজীবী স্মৃতিফলকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিচে দিয়ে তাকে চরমভাবে অবমাননা করা হয়েছে। দ্রুত অপসারনের দাবী জানান।

তিনি আরও বলেন, এ বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠায় জাতীয় চার নেতার অন্যতম এ এইচ এম কামরুজ্জামান এর অবদান যথেষ্ঠ ছিল। এখন পর্যন্ত এই ক্যাম্পাসে তার নামে কোন হল নেই। শুধু সিন্ডিকেট সভায় পাশ করলেই হবে না বাস্তবায়ন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগ : রাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১২:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০১৭