ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

বঙ্গবন্ধু ও তার পরিবারকে জিয়াউর রহমান হত্যা করেছে তা আজ প্রমাণিত : তোফায়েল আহমেদ

  • আপডেট সময় : ১১:১০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭
  • / 348
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে জাতিকে খাটো করা হয়েছে। তারা জাতীয় সংসদকে অপরিপক্ব বলে সংবিধান পরিপন্থী কাজ করেছেন। বিচার বিভাগ জাতীয় সংসদকে প্রতিপক্ষ করে তুলছে।

আজ রোববার জাতীয় প্রেস ক্লাব সতীর্থ-স্বজন আয়োজিত এক সেমিনার ও আলোচনা সভায় তিনি একথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, “বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে নির্মমভাবে জিয়াউর রহমান হত্যা করেছে তা আজ প্রমাণিত। একুশে আগস্টের গ্রেনেড হামলা ১৫ আগস্টের ধারাবাহিকতা। এ কারণে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা চেষ্টা চালানো হয়। হাওয়া ভবন থেকে সে হামলার নেতৃত্ব দেয়া হয়েছে। সেই হামলায় শেখ হাসিনা বেঁচে গেলেও ২৪ জন নিহত হন। অসংখ্য মানুষ আহত হয়ে আজও যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন।”

তিনি আরো বলেন, “বঙ্গবন্ধুকে চার হাজার ৬৮২ দিন কারাগারে রাখা হয়েছিল। আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসি ঘোষণা করা হলেও বঙ্গবন্ধু কারো কাছে মাথানত করেননি। দেশ-বিদেশ, যেখানে বসেই বিএনপি ষড়যন্ত্র করুক আওয়ামী লীগ তা প্রতিহত করবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গবন্ধু ও তার পরিবারকে জিয়াউর রহমান হত্যা করেছে তা আজ প্রমাণিত : তোফায়েল আহমেদ

আপডেট সময় : ১১:১০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭