ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১ পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত এমিরেটস ফ্লাইট, দিল্লিতে ভোগান্তিতে যাত্রীরা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার ববি হাজ্জাজ |: প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

বঙ্গবন্ধু স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা

  • আপডেট সময় : ০৫:০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮
  • / 241
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  দেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ হওয়ায় শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কর্মকর্তাগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এবং প্রেস সচিব ইহসানুল করিম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এদিকে প্রেস সচিব ইহসানুল করিমের নেতৃত্বে পিএমও প্রেস উইং-এর কর্মকর্তারাও এদিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

শনিবার ভোরে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মহাকাশে সফলভাবে উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশের বিশ্বসভায় নিজস্ব স্যাটেলাইটভুক্ত দেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে মহাকাশে এই স্যাটেলাইটের ঐতিহাসিক যাত্রা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গবন্ধু স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা

আপডেট সময় : ০৫:০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮