ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

বঙ্গবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ৫

  • আপডেট সময় : ০৪:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / 190
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে পাঁচজন।

এদের মধ্যে দিদারুল ইসলাম নামে এক দমকলকর্মী বর্তমানে সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুরের রুবেল (২৮), ফেনীর নিলয় (২২), চাঁদপুরের রিপন (৩৬) ও মুন্সিগঞ্জের শাহীন (৩৮) নামে চারজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকার র‍্যাবের সব ব্যাটালিয়ন, নারায়ণগঞ্জ থেকে র‍্যাবের ১৮টি টহল দল এবং সাদা পোশাকে পুলিশের ছয়টি দল বঙ্গবাজার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আনতে, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অগ্নিনির্বাপক কর্মীদের সাহায্য করতে যোগ দেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সেনা বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।

এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে নৌ বাহিনীর একটি দলও যোগ দেয়।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ৫

আপডেট সময় : ০৪:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩