ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

বঙ্গবাজারের আগুন ৭৫ ঘণ্টা পর নিভল

  • আপডেট সময় : ০৪:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • / 205
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঈদের আগে কয়েক হাজার দোকান পুড়ে ৭৫ ঘণ্টারও বেশি সময় পর শুক্রবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবাজার মার্কেটের ভয়াবহ আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো: শাহজাহান শিকদার জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন নেভানো হয়।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে বঙ্গবাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়। সংলগ্ন ছয়টি মার্কেটেও আগুন ছড়ায়।

অন্য ছয়টি মার্কেট হলো- গুলিস্তান মার্কেট, অ্যানেক্সকো টাওয়ার, মহানগর শপিং কমপ্লেক্স, আদর্শ মার্কেট, বঙ্গ ইসলামী মার্কেট ও বরিশাল প্লাজা।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জানান, আগুনে পাঁচ হাজারের বেশি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ১ হাজার ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

এদিকে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরে হামলা চালালে পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে দুটি মামলা করা হয়।

পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার মামলায় তিন আসামির প্রত্যেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গবাজারের আগুন ৭৫ ঘণ্টা পর নিভল

আপডেট সময় : ০৪:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩