ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বটতলীতে বৈসাবী উপলক্ষে ৪দিন ব্যাপী আলাড়ী-ধ উৎসব শুরু

  • আপডেট সময় : ১২:০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০১৭
  • / 473
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির বটতলীতে বৈসাবী উপলক্ষে মারমা যুব সমিতির উদ্যোগে ৪দিন ব্যাপী আলাড়ী-ধ উৎসব শুরু হয়েছে।

রবিবার সকাল ১০টায় ২৬২নং গোলাবাড়ী মৌজার হেডম্যান- উক্যসাইন চৌধুরী মারমার এ উৎসবের উদ্ভোধন করেন। বছরের বিদায় ও বর্ষবরণকে ঘিরে বিভিন্ন সম্পপ্রদায় নানা কর্মসূচী হাতে নেয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,স্থানীয় কার্বারী অংগ্যজাই মারমা,বটতলী মারমা যুব সমিতির সভাপতি মংসাউ মারমা,সাধারণ সম্পাদক উজ্জল মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা এতে অংশ নেয়। এ উৎসবে উপজাতীয় বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলাদুলাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর আয়োজন রয়েছে।

উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, মারমা সম্প্রদায়ের ঐতিহ্য ধারণ করে তা যথাযথ ভাবে পালনের মধ্য দিয়ে সকলের মাঝে তুলে ধরতে হবে। পাশাপাশি সকল সম্প্রদায়ের ঐক্যের ভিত্তিতে এদেশ ও জাতীকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এ সময় নেতৃবৃন্দরা এ ঐতিহ্যবাহী উৎসবে সকলকে সামিল হয়ে আনন্দ উপভোগ করাসহ সম্প্রীতি অক্ষুন্ন রেখে শান্তির পথে এগিয়ে যাওয়ার আহবান করেন।

উল্লেখ যে, বটতলী মারমা যুব সমিতির উদ্যোগে বিগত ২০০১ সাল থেকে ধারাবাহিক ভাবে বৈসাবী উৎসবসহ নানা কর্মসূচী পালন করে আসছে সংগঠনটি। এ উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের উপজাতীয় নারীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে অনুষ্ঠানে অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বটতলীতে বৈসাবী উপলক্ষে ৪দিন ব্যাপী আলাড়ী-ধ উৎসব শুরু

আপডেট সময় : ১২:০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০১৭