ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বড় জয়ে আবারও শীর্ষে ম্যান সিটি

  • আপডেট সময় : ১১:৪৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • / 176
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বড় জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে আবারও শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি।
গতরাতে নিজেদের ৩২তম ম্যাচে ম্যান সিটি ৫-১ গোলে হারিয়েছে লুটন টাউনকে। এই জয়ে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ওঠে ম্যান সিটি। ৩১ ম্যাচে ৭১ করে পয়েন্ট নিয়ে পরের দু’টি স্থানে আছে আর্সেনাল ও লিভারপুল।
ম্যান সিটির জয়ে গোল করে অবদান রাখেন মাতেও কোভাসিচ, আর্লিং হালান্ড, জেরেমি ডোকু ও জসকো গ্যাভারডিল। এছাড়া একটি গোল আত্মঘাতি হয়। লুটনের হয়ে একমাত্র গোলটি করেন রস বার্কলে।
ম্যান সিটির জয়ের রাতে হোচট খেলেছে ম্যানচেষ্টার ইউনাইটেড। এএফসি বোর্নমাউথের সাথে ২-২ গোলে ড্র করেছে ম্যান ইউ। ৩২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে ম্যান ইউ।
দিনের অন্য ম্যাচের মধ্যে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ৪-০ গোলে হেরেছে টটেনহাম হটস্পার।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড় জয়ে আবারও শীর্ষে ম্যান সিটি

আপডেট সময় : ১১:৪৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪