ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

বন্যায় আটকেপড়া শাবিপ্রবি ছাত্রীদের উদ্ধারে বিজিবি

  • আপডেট সময় : ০৭:১৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
  • / 182
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বন্যায় তলিয়ে গেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস। চারদিকে পানিবন্দি হয়ে আবাসিক হলে আটকে পড়েছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় আবাসিক হলে অবস্থানরত ছাত্রীদের উদ্ধারে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৭ জুন) বিকেলে জকিগঞ্জ-১৯ ব্যাটালিয়ন বিজিবির তিন টনের দুটি ট্রাক ক্যাম্পাসে এসে পৌঁছায়।

১৯ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, লেফটেন্যান্ট কর্ণেল সোহেল আহমেদের নেতৃত্বে দুটি ট্রাকে ২০ জন বিজিবি সদস্য মালামালসহ ছাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল ও বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল থেকে মালামালসহ ছাত্রীদের ট্রাকে করে গোল চত্বরে নিয়ে যাচ্ছেন বিজিবি সদস্যরা। সেখান থেকে বাসস্ট্যান্ডগামী বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রীদের তুলে দিচ্ছেন বিজিবি সদস্যরা। তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বন্যায় আটকেপড়া শাবিপ্রবি ছাত্রীদের উদ্ধারে বিজিবি

আপডেট সময় : ০৭:১৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২