ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

বরগুনায় শিক্ষকা গণধর্ষনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

  • আপডেট সময় : ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭
  • / 198
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: বরগুনার বেতাগিতে শিক্ষকা গণধর্ষনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচী পালন করে আসামীদের দ্রুত গ্রেপ্তার,দৃষ্টান্তমুলক শাস্তি ও শিক্ষক সুরক্ষা আইনের দাবীতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি খাগড়াছড়ি সদর উপজেলা শাখা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় খাগড়াছড়ি সদর উপজেলা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি শিক্ষা সমিতির উপজেলা সভাপতি মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা,সংগঠনের সাধারন সম্পাদক পরিতোশ ত্রিপুরাসহ বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক নেতৃবৃন্দরা। এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তি দাবী করে শিক্ষক সুরক্ষা আইনের দাবী জানান বক্তারা।

জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী করে উপস্থিত নেতৃবৃন্দরা আরো বলেন, যারা এদেশের মানুষ গড়ার কারিগর তৈরী করছে তারাই আজ নিজেদের কর্মস্থলে নিরাপদ নয়। বখাটে ও রাজনৈতিক ক্যাডারদের হাতে শিক্ষকরা আজ ধর্ষিত,লাঞ্চিত হচ্ছে প্রতিনিয়তই।

এ ভাবে চলতে থাকলে শিক্ষকরা তাদের পাঠদানের মানসিকতা হারিয়ে ফেলবে উল্লেখ করে এ ধরনের নিন্দনীয় ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি কার্যকরের দাবী জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকতার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রেরণ করে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির খাগড়াছড়ি সদর উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরগুনায় শিক্ষকা গণধর্ষনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

আপডেট সময় : ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭