বরগুনায় শিক্ষিকাকে গণধর্ষণের প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : ১২:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭
- / 308
ভোলা প্রতিনিধি: বরগুনার বেতাগী শিক্ষিকাকে নির্যাতন ও গণধর্ষণের প্রতিবাদে এবং আসামীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষক সুরক্ষা আইন প্রণয়ণের দাবীতে ভোলার বোরহানউদ্দিনে উপজেলার সরকারী প্রাথমিক শিক্ষকদের আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(২৪আগস্ট) বিকাল ৩টায় উপজেলা চত্বরে দীর্ঘ লাইনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রতিবাদী বক্তব্য রাখেন শিক্ষক নেতা মো. তসলিম , শিক্ষক নেতা মো. মাহাবুবুর রহমান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হোসেন হাওলাদার, উদয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান নান্নু প্রমূখ। এ সময় আরোও বক্তব্য রাখেন শিক্ষক মো. হারুন, মো. ফিরোজ মাহমুদ, এ,কে এম ইকবাল পারভেজ, শিক্ষক চিন্তা রানী ।
শিক্ষক নেতারা বক্তবে বলেন, এ ন্যাক্কার জনক ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে ঘটনাটি ঘটেছে তা আজ শিক্ষক সমাজের সামনে মুখে বলতে লজ্জা লাগছে। আমরা ধীক্কার জানাই এ ধরনের নরপশুদের। এ ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় সে দিকে প্রশাসনের কঠোর নজরধারী কামনা করেন এবং শিক্ষকদের সুরক্ষা আইন প্রণয়ন করার জোরালো দাবী জানান।
মানববন্ধন সঞ্চালন করেন শিক্ষক নেতা মো. আনোয়ার হোসেন। মানববন্ধনে উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

























