নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের ১০তম ইন্টারফেইথ ইফতার ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৪২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / 248
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের ১০তম ইন্টারফেইথ ইফতার ও দোয়া মাহফিল এবং সম্মাননা সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


২৪ মার্চ ২০২৫, ব্রঙ্কসের ২০৬২ ম্যাগ্রো অ্যাভিনিউ এলাকার “খলিল চাইনিজ” রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্টজন এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।


অনুষ্ঠানে সাংবাদিক শামীম আহমেদ সহ আরও তিনজনকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। আয়োজকরা জানান, এই ধরনের ইন্টারফেইথ ইফতার আয়োজনের মূল উদ্দেশ্য হলো ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধন দৃঢ় করা এবং সকলকে একত্রিত করা।



অনুষ্ঠানে বক্তারা শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এবং মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে সকলের মঙ্গল কামনা করা হয়।


























