ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

বাংলাদেশে নির্বাচনে বিএনপির ঐতিহাসিক জয়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বর্ণাঢ্য বিজয় উৎসব

  • আপডেট সময় : ১০:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 341
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিশাল ব্যবধানে বিজয়ী হওয়ায় যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় এক আনন্দঘন ও বর্ণাঢ্য বিজয় উৎসব পালিত হয়েছে। জর্জিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী নেতাকর্মীদের ঢল নামে।

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এই বিজয় উৎসবে সভাপতিত্ব করেন জর্জিয়া বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. রেজাউল হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ও ভূমিকা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহেল মুন্না। তিনি তার বক্তব্যে দলের এই ঐতিহাসিক জয়ে তৃণমূল নেতাকর্মীদের ত্যাগের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা জনাব জসিম উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, “এই বিজয় বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিজয়। দীর্ঘ সংগ্রামের পর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। প্রবাস থেকেও আমরা দেশের উন্নয়নে সমানভাবে কাজ করে যাবো।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শুভেচ্ছা বিনিময় করেন মোঃ ফজলে রহমান চৌধুরী, মোঃ স্বপন, বেলাল পারভেজ, মোঃ ভূঁইয়া নূর, মীর আহাম্মদ, আবু ফারাহ ইকবাল, আতিক মাসুদুর রহমান, মোঃ হাসান (বাছির), এ কে এম খান, মোঃ মাসুদ, আছিরুল হক এবং শাহনূর রহমান।

বক্তারা বলেন, দেশের মানুষের এই রায় প্রমাণ করে যে তারা উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, বিএনপির নেতৃত্বে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্রে পরিণত হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে নির্বাচনে বিএনপির ঐতিহাসিক জয়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বর্ণাঢ্য বিজয় উৎসব

আপডেট সময় : ১০:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬