ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মহসীন-বাবুল

  • আপডেট সময় : ১০:১৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 394
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে এ কে এম মহসীন এবং সাধারণ সম্পাদক পদে বাবুল তালুকদার নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে এ কে এম মহসীন ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা পেয়েছেন ৭৪ ভোট। সাধারণ সম্পাদক পদে বাবুল তালুকদার জয়ী হয়েছেন ৭৪ ভোট পেয়ে, আর তার প্রতিদ্বন্দ্বী আব্দুল আজিজ ফারুকী পেয়েছেন ৭৩ ভোট।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি: মশিউর রহমান সুমন (১০৯ ভোট) ও মোহাম্মদ জাহিদুল ইসলাম (৮৪ ভোট)। যুগ্ম সম্পাদক: দেলোয়ার হোসেন বাদল (৭২ ভোট) ও জাহিদুল ইসলাম সজল (৭০ ভোট)। সাংগঠনিক সম্পাদক: মো. সালেকুজ্জামান চৌধুরী রাজীব (৭২ ভোট)। অর্থ সম্পাদক: নাসিম সিকদার (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)। প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. সৌরভ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: এম খোকন সিকদার (৭০ ভোট)। দপ্তর সম্পাদক: ফরিদ উদ্দিন সিদ্দিকী (৮৯ ভোট)। নির্বাহী সদস্য: শফিকুল আলম, মাহবুব হোসেন খান, মো. আমিনুল ইসলাম ও কাজল হাজরা।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাত সাড়ে ১০টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন।

এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নতুন নেতৃত্ব পেল, যা সংগঠনকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মহসীন-বাবুল

আপডেট সময় : ১০:১৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫