ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

বলের আঘাতে রক্তাক্ত স্টোকসের মুখ

  • আপডেট সময় : ০৯:৫২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 61
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

বলের আঘাতে মারাত্মকভাবে চোট পেয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে চোটের বিষয় নিশ্চিত করেছেন ৩৪ বছর বয়সি স্টোকস। ছবিতে দেখা যাচ্ছে, তার ডান চোখের নিচে রক্ত জমাট বেঁধে মারাত্মকভাবে ফুলে কালো হয়ে আছে। এছাড়াও গাল, নাক ও ঠোঁটে ব্যথা পেয়েছেন তিনি।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ছবি দিয়ে স্টোকস লিখেছেন, ‘ক্রিকেট বলে কী হতে পারে, সেটা দেখা উচিত আপনাদের।’

কাউন্টি ক্লাব ডারহামের অনুশীলন সেশনে নেটের বাইরে সতীর্থদের সাথে একপাশে দাঁড়িয়ে ছিলেন স্টোকস। ঐ সময় নেটে ব্যাট করা ১৮ বছর বয়সি উইকেটরক্ষক রবি বোম্যানের নেওয়া শটে, বল এসে স্টোকসের মুখের ডান পাশে আঘাত করে। সাথে-সাথে তার মুখের বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরতে শুরু করে।

ডারহামের প্রধান কোচ রায়ান ক্যাম্পবেল সান সংবাদমাধ্যমকে জানান, ‘স্টোকস নিজেই তার ইনজুরির দায় স্বীকার করে বলেছেন, নেট কোচিংয়ে এক নম্বর নিয়ম ভঙ্গ করেছেন তিনি। কখনও ব্যাটারের দিক থেকে মুখ ফিরিয়ে থাকা যাবে না।’

গত জানুয়ারিতে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন স্টোকস। অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হারে তারা।

আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরবেন স্টোকস। ঐ সিরিজের আগে নিজেকে প্রস্তুত রাখতে কাউন্টি মৌসুমে ডারহামের হয়ে বেশ কিছু ম্যাচ খেলবেন এই অলরাউন্ডার।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বলের আঘাতে রক্তাক্ত স্টোকসের মুখ

আপডেট সময় : ০৯:৫২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬