ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বাংলাদেশীদের ভিসা স্থগিতের কারণ জানাল ওমান দূতাবাস

  • আপডেট সময় : ০৫:২৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • / 165
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশীদের ওমানের ভিসা স্থগিতের সিদ্ধান্তটি কোনোভাবেই রাজনৈতিক নয় বলে জানিয়েছে বাংলাদেশে ওমান দূতাবাস।

দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা দৃঢ়তার সাথে নিশ্চিত করতে চাই, ওমান কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত কোনোভাবেই রাজনীতির সাথে জড়িত নয়। প্রবাসী বাংলাদেশীদের অবদানকে অত্যন্ত শ্রদ্ধা ও প্রশংসার সাথে স্মরণ করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আন্তরিকভাবে মূল্যায়ন করে ওমান।’

বৃহস্পতিবার (২ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকার ওমান দূতাবাস।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশীদের ভিসাদান স্থগিত করার সিদ্ধান্তটি দেশটিতে বিদেশী শ্রম বাজারসংক্রান্ত কর্তৃপক্ষের পরিচালিত সমীক্ষা পর্যালোচনার অংশ। এটি ওমানি শ্রম বাজারের চাহিদা ও স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার একটি প্রয়াস; যা বর্তমান শ্রম আইন অনুসারে শ্রমিক ও নিয়োগকর্তার অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত হয়েছে।

এতে বলা হয়েছে, ভিসাদান স্থগিত করার সিদ্ধান্তটি অন্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও সমভাবে কার্যকর করা হয়েছে এবং এটি একটি সাময়িক পদক্ষেপ। এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে পুনরায় ভিসাদান কার্যক্রম শুরুর ব্যাপারে কর্তৃপক্ষ আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অত্যন্ত শ্রদ্ধা ও প্রশংসার সাথে প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের ওমানের উন্নয়ন কর্মকাণ্ডে ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অসামান্য অবদানের কথা স্মরণ করে ওমান। বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় ও পারস্পরিক অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক জোরদার করতে ওমান সবসময়ই আগ্রহী।

উল্লেখ্য, পর্যালোচনা প্রক্রিয়াটি বেশ কিছু কারিগরি ও আইনি কাঠামোর সাথে সংশ্লিষ্ট, যার লক্ষ্য প্রবাসী শ্রমিক ও নিয়োগকর্তার স্বার্থ রক্ষা করা। পাশাপাশি ওমানে বিদেশী শ্রম বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশীদের ভিসা স্থগিতের কারণ জানাল ওমান দূতাবাস

আপডেট সময় : ০৫:২৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩