ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ ছুড়ে দিল জিম্বাবুয়ে

  • আপডেট সময় : ০২:০০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
  • / 219
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  শন উইলিয়ামসের সেঞ্চুরি আর ব্রেন্ডন টেইলরের হাফ সেঞ্চুরিতে চট্টগ্রামে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ দাড় করিয়েছে জিম্বাবুয়ে। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করেছে সফরকারীরা। চার নম্বরে ব্যাট করতে নামা শন উইলিয়ামস খেলেছেন অনবদ্য ১২৯ রানের ইনিংস। তার ১৪৩ বলের ইনিংসে ছিলো ১০ চার ও একটি ছক্কা।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় জিম্বাবুয়ে। মাত্র ৬ রানে ২ উইকেট হারায় মাসাকাদজার দল। ইনিংসে দ্বিতীয় ওভারেই জিম্বাবুয়ের ওপেনার চেফাস ঝুয়াওয়েকে তুলে নেন টাইগার স্কোয়াডের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিন। রানের খাতা খোলার আগে তাকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান সাইফউদ্দিন। পরের ওভারে আরেকটি আঘান হানেন সিরিজে প্রথমবারের মতো খেলতে নামা পেসার আবু হায়দার রনি। তিনি ফেরান জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিলটন মাসকাদজাকে। মাত্র দুই রান করা মাসাকাদজার স্ট্যাম্প উপড়ে ফেলেন রনি।

তবে তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলে জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামসের জুটি ধীরে ধীরে থিতু হওয়ার চেষ্টা করে ক্রিজে। এই জুটিতেই শতরান পার করে জিম্বাবুয়ে। তবে ১৩২ রানের এই বিপজ্জনক জুটি ভাঙেন বামহাতি বামহাতি অফস্পিনার নাজমুল ইসলাম অপু। দলীয় ১৩৮ রানের মাথায় ইনিংসের ২৭ওতম ওভারে তিনি আউট করেন জিম্বাবুয়ের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলরকে। ছক্কা হাকাতে গিয়ে টেইলর বল তুলে দেন আকাশে, যা জমা হয় উইকেট কিপার মুশফিকুর রহীমের গ্লাভসে। টেইলর ৭২ বলে ৮ চার ও ৩ ছ্ক্কায় ৭৫ রান করেছেন। ১৩২ রানের এই জুটিটিই মূলত জিম্বাবুয়েকে ম্যাচে ফিরিয়েছে।

টেইলর ফিরে গেলেও রানের চাকা ঠিকই সচল রাখেন উইলিয়ামস। চতুর্থ উইকেটে সিকান্দার রাজাকে নিয়ে ৮৪ রানের আরেকটি জুটি গড়েন উইলিয়ামস। এই জুটিতে দুই শ’ পার করে জিম্বাবুয়ে। তবে এবারও টাইগারদের ত্রাতা হয়ে আসেন নাজমুল অপু। ৪০ রান করার সিকান্দার রাজাকে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান, জিম্বাবুয়ের স্কোর তখন ২২২। পঞ্চম উইকেটে উইলিয়ামসকে সঙ্গ দেন পিটার মুর। এই জুটির সংগ্রহ ৪৬ রান। ৪৯তম ওভারে ‍মুর রান আউট হয়ে যান।

উইকেটের একপ্রান্ত আগলে থাকা উইলিয়ামস শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১২৯ রানে। তার সাথে মিডল অর্ডারের তিনটি জুটিই মূলত জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং স্কোর গড়তে সহায়তা করে। উইলিয়ামসকে যোগ্য সঙ্গ দিয়েছেন ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা ও পিটার মুর। পুরো ইনিংস জুড়েই উইলিয়ামস ছিলেন জিম্বাবুয়ের ব্যাটিংয়ের কেন্দ্রবিন্দুতে। সাহসের সাথে বাংলাদেশী বোলারদের মোকাবেলা করেছেন। আবার বাজে বলকে ঠিক পাঠিয়েছেন বাউন্ডারিতে। যার মাধ্যমে তিনি তুলে নিয়েছে সিরিজের প্রথম সেঞ্চুরি। ১২১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় আন্তর্জাতিক সেঞ্চুরি। যার মাধ্যমে সিরিজে প্রথম বারের মতো চ্যালেঞ্জিং স্কোর গড়লো সফরকারী দলটি।

বাংলাদেশী বোলারদের মধ্যে নাজমুল ইসলাম অপু ৫৮ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ ছুড়ে দিল জিম্বাবুয়ে

আপডেট সময় : ০২:০০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮