ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশের বিশ্বকাপ বর্জন; তদন্ত কমিটিতে বাশার

  • আপডেট সময় : ১২:০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 32
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক বেশ কিছুদিন আগে বলেছিলেন-এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ব্যাপারটি খতিয়ে দেখবেন তারা।

তার সেই কথা অনুযায়ী এবার নেওয়া হলো পদক্ষেপ। বিশ্বকাপে না খেলার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই তদন্ত কমিটিতে ক্রিকেট আঙিনার প্রতিনিধি হাবিবুল বাশার। সাবেক এই অধিনায়ক এখন জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন।

কমিটির প্রধান করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ. কে. এম ওলি উল্যাকে। হাবিবুলের সঙ্গে কমিটির অন্য সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, এনএসসির প্রজ্ঞাপনে যাকে বিশিষ্ট ক্রীড়া সংগঠক হিসেবেও উল্লেখ করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি হিসেবে বলা হয়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ না করার বিষয় পর্যালোচনামূলক প্রতিবেদন প্রণয়ন ও বিষয় সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের বিশ্বকাপ বর্জন; তদন্ত কমিটিতে বাশার

আপডেট সময় : ১২:০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬