ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

বাংলাদেশের সমুদ্রবন্দর, বিমানবন্দরে বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরব

  • আপডেট সময় : ০৯:৪৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • / 155
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা, ১১ মার্চ, ২০২৩ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, সৌদি আরব বাংলাদেশের জ্বালানি খাতের পাশাপাশি সমুদ্রবন্দর ও বিমানবন্দরে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বলেন, তারা আমাদের সমুদ্র ও বিমান বন্দরে বিনিয়োগ করতে চায়। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’-এর ফাঁকে সফররত সৌদি বাণিজ্যমন্ত্রী ড. মজিদ বিন আবদুল্লাহ আল-কাসাবির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব ইতোমধ্যে চট্টগ্রামের পতেঙ্গায় একটি প্রকল্প শুরু করেছে এবং বাংলাদেশ মধ্যপ্রাচ্যের এই তেল সমৃদ্ধ দেশটিকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দিয়েছে। মোমেন বলেন, সৌদি বাণিজ্যমন্ত্রী কাসাবি একজন করিতকর্মা … তিনি (আল-কাসাবি) আমাকে বলেছেন, তারা এখানে (বাংলাদেশে) কাজ করতে চান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্থিতিশীল সরকার এবং এর বিনিয়োগবান্ধব নীতি বিবেচনায় বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন।
আল-কাসাবি সৌদি আরবের জেনারেল অথরিটি অফ ফরেন ট্রেড-এর চেয়ারম্যান, তিনি গতকাল বিকেলে বিজনেস সামিটে যোগ দিতে ঢাকায় এসেছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের সমুদ্রবন্দর, বিমানবন্দরে বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরব

আপডেট সময় : ০৯:৪৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩