ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগ ব্যাপক সাফল্য বয়ে আনবে : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৬:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাপানের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের উন্নয়ন ও অর্জনের অংশীদার হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন, কারণ এটি একটি সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।

টোকিওতে হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট উদ্বোধনকালে তিনি বলেন, ‘বাংলাদেশ একটি সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা চাই আপনারা সবাই আমাদের উন্নয়ন ও অর্জনের অংশীদার হোন।’

তিনি সবাইকে বাংলাদেশে এসে ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধানের আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ করুন। আমরা আত্মবিশ্বাসী যে আপনাদের বিনিয়োগ আপনাদেরকে বড় ধরনের সাফল্য এনে দেবে।’

জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি, জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) চেয়ারম্যান ইশিগুরো নোরিহিকো এবং জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেসিসিআই) চেয়ারম্যান কেন কোবাইয়াশি অনুষ্ঠানে বক্তৃতা করেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে ‘বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ’ (ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ বিট্যুইন বাংলাদেশ অ্যান্ড জাপান) শীর্ষক সম্মেলনের আয়োজন করে।

শেখ হাসিনা বাংলাদেশ ও জাপানের কোম্পানিগুলোর মধ্যে সহযোগিতা দেখে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা জাপানি বিনিয়োগকারীদের কাছ থেকে বিশেষত আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চলে আরো বিনিয়োগ আশা করছি।’

তিনি বলেন, ‘জাপানে বসবাসরত প্রবাসী (অনাবাসী) বাংলাদেশী (এনআরবি) এবং বাংলাদেশী বংশোদ্ভূত মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং তারা তাদের রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করছে। আমি তাদের আরো উদ্যোক্তা বিকাশ, ব্যবসায়িক উদ্যোগ এবং তাদের জাপানি বন্ধুদের সাথে যৌথ উদ্যোগে জড়িত হওয়ার আহ্বান জানাই।’

শেখ হাসিনা বলেন, যেহেতু বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে, তাই দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সম্ভাব্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করতে জাপানের সাথে কাজ করছে।

অর্থনীতিতে আইসিটি, ইলেকট্রনিক্স, অবকাঠামো, চামড়া, টেক্সটাইল, আতিথেয়তা ও পর্যটন, ভারী শিল্প, রাসায়নিক ও সার এবং এসএমইর মতো বিভিন্ন খাতে সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার ব্যবসা করার মসৃণ, সহজ ও দক্ষ উপায়গুলো সহজতর করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। বিদেশী বিনিয়োগের জন্য আমরা এক শ’টি অর্থনৈতিক অঞ্চল, হাই-টেক এবং সফটওয়্যার পার্ক নির্মাণ করছি।’

তিনি জাপানি বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ তাদের জন্য প্রস্তুত এবং সেখানে গেলে তাদের দারুণ অভিজ্ঞতা হবে।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে বিনিয়োগ ব্যাপক সাফল্য বয়ে আনবে : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৬:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩