ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল অস্ট্রেলিয়া

  • আপডেট সময় : ০৯:২৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 17
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

বাংলাদেশ সফরে আগে পাকিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

গতরাতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের কাছে ৪ উইকেটে হারে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ৫ উইকেটে এবং দ্বিতীয়টিতে অস্ট্রেলিয়া ৪১ রানে জিতেছিল।

লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের তোপে ৪২ ওভারে ১৫৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। দলের হয়ে ওপেনার ও ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিশ সর্বোচ্চ ৬৫ রান করেন।

বল হাতে পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ৩টি, আবরার আহমেদ ও শাদাব খান ২টি করে উইকেট নেন।

জবাবে ৪৯ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। দলের সহজ জয়ের ম্যাচে বাবর আজম ৪০, মাজ সাদাকাত ২৭, শাদাব খান অপরাজিত ২৯ ও আব্দুল সামাদ ১৮ রানের অনবদ্য ইনিংস খেলেন।

অস্ট্রেলিয়ার ম্যাথু কুনেমান ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হন আর্ফ্রিদি। সিরিজ সেরা হন পাকিস্তানের মিনহাস।

পাকিস্তান সফর শেষে আগামী ৯ জুন থেকে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর ১৭ জুন থেকে টাইগারদের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অসিরা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৯:২৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬