ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

বাখমুতের কাছে পরিস্থিতি ‘কঠিন’ : ইউক্রেন

  • আপডেট সময় : ০১:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেন সোমবার বলেছে, রুশ বাহিনী বাখমুতের উত্তরে ‘তীব্র গোলাবর্ষণ এবং হামলার পদক্ষেপ’ নিয়েছে।

বাখমুত ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলে অবস্থিত। এলাকাটি দখলের জন্য রাশিয়ার সাথে ইউক্রেনের কয়েক মাস ধরে প্রচণ্ড লড়াই হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় তাদের দৈনিক প্রতিবেদনে বলেছে, বাখমুতের ঠিক উত্তরে পারসকোভিভকা গ্রামের পরিস্থিতি ‘কঠিন’ ছিল।

ইউক্রেনের সামরিক বাহিনী বাখমুত এলাকায় ১৬টি বসতিতে রাশিয়ার আর্টিলারি এবং ট্যাংক হামলার কথা জানিয়েছে।

রোববার রাশিয়ার আধাসামরিক গোষ্ঠী ওয়াগনারের প্রধান দাবি করেছেন, তারা ক্রাসনা হোরা নামের একটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

রোববার রাতের ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুক্রবার রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারে শ্রমিকদের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

জেলেন্সকি বলেন, বেশিরভাগ মানুষকে শনিবার এবং রোববার খুব বেশি বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হতে হয়নি।

‘আমাদের উপলব্ধি করতে হবে, জ্বালানি ক্ষেত্রে এটি এখনো নিষ্পত্তিমূলক বিজয় নয়। দুর্ভাগ্যবশত, রাশিয়া নতুন করে হামলা করতে পারে। যদি আরো ধ্বংস বা খরচ বৃদ্ধি পায় তাহলে নতুন বিধিনিষেধ আরোপ করা হতে পারে।’

জেলেন্সকি বলেন, সোমবার অফিস শুরু হলে নির্ধারিত বিদ্যুৎ বিভ্রাট আবারো হবে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাখমুতের কাছে পরিস্থিতি ‘কঠিন’ : ইউক্রেন

আপডেট সময় : ০১:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩