ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

বাবরকে অধিনায়ক করে পাকিস্তানের দল ঘোষণা

  • আপডেট সময় : ০৮:১৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 30
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

দ্বিতীয়বারের মত পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক হলেন বাবর আজম। শান মাসুদের স্থলাভিষিক্ত হলেন তিনি। বাবরকে অধিনায়ক হিসেবে ফিরিয়ে এনে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২০২৩ সালের ডিসেম্বরে অধিনায়ক হবার পর দলকে সাফল্য এনে দিতে পারেননি মাসুদ। তার অধীনে ১৬ টেস্টের ১২টিতে হার ও ৪টিতে জিতেছে পাকিস্তান।

এর মধ্যে দু’বার বাংলাদেশের কাছে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। তাই পাকিস্তানের টেস্ট নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো মাসুদকে। বাবরের কাছ থেকেই অধিনায়কত্ব পেয়েছিলেন তিনি। সেই বাবরকেই পুনরায় নেতৃত্বে ফেরালো পিসিবি। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২০ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ১০ জয়, ৬ হার ও ৪ ড্র’র স্বাদ দিয়েছেন বাবর।

নেতৃত্ব হারালেও দলে জায়গা ধরে রেখেছেন মাসুদ। অধিনায়ক হিসেবে ব্যাট হাতে সফল ছিলেন তিনি। অধিনায়ক হিসেবে তার ব্যাটিং গড় ৩৪.০৬। যা অধিনায়ক ছাড়া ছিল ২৮.৫১।

বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি ও নোমান আলি। ঐ সিরিজের দলে থাকলেও দলে জায়গা ধরে রেখেছেন মোহাম্মদ আব্বাস ও খুররাম শাহজাদ।

ইনজুরির কারনে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে রাখা হয়নি সৌদ শাকিলকে। ফিট হয়ে উঠলে ইংল্যান্ড সফরে দলের সাথে যুক্ত হবেন তিনি।

আসন্ন দুই সফর দিয়ে পাকিস্তান টেস্ট দলে ফিরেছেন মোহাম্মদ আলি ও আমির জামাল। আলি ২০২৪ সালে ও জামাল ২০২৫ সালে সর্বশেষ টেস্ট খেলেন।

প্রথমবারের মত পাকিস্তান টেস্ট দলে সুযোগ পেয়েছেন পেসার উবাইদ শাহ, ব্যাটার আওয়াইস জাফর ও বাঁ-হাতি স্পিনার আল উসমান।

আইসিসি টেস্ট চ্যাম্পিনয়নশিপের চলমান চক্রে তলানিতে আছে পাকিস্তান। ম্যাচ খেলে ৮.৩৩ শতাংশ পয়েন্ট আছে তাদের।

২৫ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের এবং ১৯ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরে পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ ফজল, আলি উসমান, আজান আওয়াইস, ইমাম-উল-হাক, খুররাম শাহজাদ, মোহাম্মাদ আব্বাস, মোহাম্মদ আলি, মোহাম্মাদ রিজওয়ান, আওয়াইস জাফর, মুহাম্মদ গাজি ঘোরি, সাজিদ খান, সালমান আগা, শান মাসুদ, উবাইদ শাহ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাবরকে অধিনায়ক করে পাকিস্তানের দল ঘোষণা

আপডেট সময় : ০৮:১৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬