ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বার্লিন থেকে লন্ডনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

  • আপডেট সময় : ১১:৪৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ জার্মানির বার্লিন থেকে আজ রাতে লন্ডনে পৌঁছেছেন।

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, রাষ্ট্রপতি বার্লিন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে সন্ধ্যা পৌনে ৬টায় (স্থানীয় সময়) লন্ডনে এসে পৌঁছান।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও এ সময় রাষ্ট্রপতির সাথে ছিলেন বলে জানান তিনি।

এর আগে রাষ্ট্রপ্রধান নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে ১৬ দিনের সফরে ২৯ অক্টোবর ভোররাতে ঢাকা ত্যাগ করেন।

৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি দীর্ঘ দিন ধরে গ্লুকোমায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের (সংসদ) স্পিকার থাকাকালীন লন্ডন ও জার্মানিতে তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

আগামী ১৩ নভেম্বর রাষ্ট্রপতির লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বার্লিন থেকে লন্ডনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

আপডেট সময় : ১১:৪৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২