ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো

বার্সাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল

  • আপডেট সময় : ১২:৫২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 172
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তবে সমতায় ফিরতেও বেশি সময় নেয়নি লস ব্ল্যাঙ্কোসরা। ১৭তম মিনিটে এমবাপ্পের পাসে ব্রাহিম দিয়াসের শট ঠেকান গোলরক্ষক, ফিরতি বলে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ফরাসি তারকা। এর ৬ মিনিট পরই দলকে এগিয়ে দেন এমবাপ্পে। লুকাস ভাসকেসের কাট-ব্যাক বক্সে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তাতে স্কোর হয় ২-১।

শুরুটা যদিও ভালো হয়নি, তবে শেষটা চাওয়া মতোই হয়েছে রিয়াল মাদ্রিদের। ভিয়ারিয়ালের বিপক্ষে পেয়েছে কাঙ্ক্ষিত জয়। জোড় গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান উদ্ধার করেছে লস ব্লাঙ্কোজরা।

এল মাদ্রিগালে শনিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সেলোনাকে টপকে গেছে কার্লো আনচেলত্তির দল। ২৮ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে ৬০ পয়েন্ট তাদের।

আক্রমণাত্মক শুরুর পর গোল আদায় করতেও সময় নেয়নি ভিয়ারিয়াল। ম্যাচের পাঁচ মিনিট যেতেই পরপর দু’টি শট ঠেকিয়ে দিলেও বেশিক্ষণ জাল অক্ষত রাখতে পারেননি থিবো কোর্তোয়া।

সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। কর্নার থেকে আসা প্রথম আক্রমণ কোর্তোয়া ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। ফিরতি বল পেয়ে জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার হুয়ান ফয়থ।

তবে সমতায় ফিরতেও বেশি সময় নেয়নি লস ব্ল্যাঙ্কোসরা। ১৭তম মিনিটে এমবাপ্পের পাসে ব্রাহিম দিয়াসের শট ঠেকান গোলরক্ষক, ফিরতি বলে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ফরাসি তারকা।

এর ৬ মিনিট পরই দলকে এগিয়ে দেন এমবাপ্পে। লুকাস ভাসকেসের কাট-ব্যাক বক্সে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তাতে স্কোর হয় ২-১।

এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। যদিও একের পর এক আক্রমণ করে যায় ভিয়ারিয়াল, ভয় ছড়াতে থাকে রক্ষণে। তবে গোলবারে লড়ে যান থিবো কোর্তোয়া।

তাতে ব্যবধান ধরে রেখে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ে রিয়াল শীর্ষে উঠে এলেও মাত্র ৩ পয়েন্ট পিছিয়ে বার্সা। তবে দুই ম্যাচ কম খেলেছে তারা। আর ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অ্যাতলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ভিয়ারিয়াল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বার্সাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল

আপডেট সময় : ১২:৫২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫