ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বাস্তোনিকে ছাড়ছে না ইন্টার মিলান, হতাশ বার্সেলোনা

  • আপডেট সময় : ১২:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 47
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

রক্ষণে শক্তি বাড়াতে একজন সেন্টার-ব্যাক খুঁজছে বার্সেলোনা এবং তাদের প্রথম পছন্দ আলেস্সান্দ্রো বাস্তোনি- কয়েক মাস ধরে এই গুঞ্জনের বেশ ডালপালা গজিয়েছে। সেরি আর শিরোপা জয়ের পর তার দল ইন্টার মিলান স্পষ্ট বাক্যে জানিয়ে দিয়েছে, বাস্তোনি বিক্রির জন্য নয়।

সেরি আয় গত রবিবার রাতে পার্মাকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখে শিরোপা পুনরুদ্ধার করে ইন্টার। ইতালির শীর্ষ লিগে এটা তাদের ২১তম ট্রফি, দ্বিতীয় সর্বোচ্চ। গত মার্চে সংবাদমাধ্যমে খবর আসে, বাস্তোনিকে পেতে আগ্রহী বার্সেলোনা। পার্মা ম্যাচের পর আনন্দ-উৎসবের মাঝে হঠাৎ করেই আলোচনায় ওঠে সেই প্রসঙ্গ। উত্তরে ইন্টারের ক্রীড়া পরিচালক জানালেন, ২৭ বছর বয়সী এই ইতালিয়ানকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবে তারা।

তিনি আরও জানান, আমি আবারও বলছি, আমরা বাস্তোনিকে ধরে রাখতে চাই। তাকে দলে পেয়ে আমরা খুশি। তার জন্য প্রস্তুাব পেতে ইন্টার নিজে থেকে কোনো ক্লাবের সঙ্গে যোগাযোগ করবে না, এটা নিশ্চিত। ইন্টার ও ইতালির জন্য সে অনেক বড় সম্পদ এবং আমরা তাকে ধরে রাখতে চাই। আমি আবারও বলছি, তার জন্য কোনো ফোন আসেনি এবং নিশ্চিতভাবে আমরাও তার জন্য কোনো ফোন করব না।

ইন্টারের প্রধান নির্বাহী জুজেপ্পে মারোত্তা অবশ্য অত রাখঢাক করলেন না। তিনি জানান, আমি অস্বীকার করব না যে বাস্তোনির প্রতি আগ্রহী বার্সেলোনা, তবে এখনও বিষয়টা তেমন জোরাল কিছু নয়। সবসময় আমরা যেমনটা বলি, একজন খেলোয়াড় তখনই যাবে, যখন সে নিজে থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। এই মুহূর্তে সে আমাদের খেলোয়াড়, সে থাকতে চাই এবং আমরা তাকে নিয়ে খুশি।

২০১৭ সালে আতালান্তা থেকে ইন্টার মিলানে যোগ দিয়ে দলটির হয়ে ২৯৬টি ম্যাচ খেলেছেন বাস্তোনি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাস্তোনিকে ছাড়ছে না ইন্টার মিলান, হতাশ বার্সেলোনা

আপডেট সময় : ১২:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬