ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

  • আপডেট সময় : ১১:৩৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 101
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনা সম্ভব।

আজ সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। প্রথমবারের মতো বিকেএসপি সফরে এলে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিকেএসপির জিমন্যাসিয়ামে প্রশিক্ষণার্থীদের শারীরিক কসরত এবং ২১টি ক্রীড়া বিভাগের মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন। পরে তিনি বিভিন্ন ভেন্যু ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে সরাসরি কথা বলে তাদের সুযোগ-সুবিধার খোঁজ নেন। প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি বিকেএসপিকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় নিজের খেলোয়াড়ী জীবনের স্মৃতি চারণ করতে গিয়ে প্রতিমন্ত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন। বিকেএসপির দীর্ঘদিনের পরিচিত মুখ জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক এ্যাথলেট সুফিয়া খাতুনকে দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ছোটবেলায় যখন তিনি এখানে প্রশিক্ষণ নিতেন, তখন থেকেই তিনি এই মহীয়সী নারীকে সকল খেলার সাথে আন্তরিকভাবে যুক্ত থাকতে দেখেছেন। গুণীজনদের যথাযথ সম্মান প্রদানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিকেএসপির লক্ষ্য পূরণে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের অবদান জাতি সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করবে। দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমানে উন্নীত করতে তিনি সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ১১:৩৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬