বিচারকদের একান্ত সচিব হিসেবে নিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
- আপডেট সময় : ০২:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 2
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের তিন সদস্যকে দুইজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে পদায়নের বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর এ নির্দেশ দেন।
আদালত জানতে চেয়েছেন, গত ২৫ ফেব্রুয়ারি, ৯ মার্চ এবং ১৬ সেপ্টেম্বর এ সংক্রান্ত যে স্মারক জারি করা হয়েছিল, তা কেন আইনবহির্ভূত ঘোষণা করা হবে না। এছাড়া বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী বিভাগে নিয়োগ দেওয়া থেকে বিরত থাকতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। তিনজন বিচারিক কর্মকর্তাকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে পদায়ন বা নিয়োগসংক্রান্ত গত ২৫ ফেব্রুয়ারি, গত ৯ মার্চ ও ১৬ সেপ্টেম্বরের স্মারক কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
আইন সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দাখিল করতে বলা হয়েছে।
























