ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায়

বিজয়ের মানসিকতা নিয়ে বহুদূর যেতে চায় অনূর্ধ্ব ২০ ফুটবল দল

  • আপডেট সময় : ০৭:৫২:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 26
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের নিবিড় অনুশীলন। বিজয়ের মানসিকতা নিয়ে বহুদূর যেতে চায় বাংলাদেশের বয়সভিত্তি এই দলটি। আবাসিক ক্যাম্পে অনুশীলন শেষে ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের কাছে এ প্রত্যয় ব্যক্ত করেছেন কোচ জেরার্ড এমলিন জোন্স ও দলের নতুন মুখ এ্যাডাম আব্বাস।

ইংল্যান্ড প্রবাসী এ্যাডাম গতকাল দলের সাথে যোগ দিয়েছেন।

আগামী ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব। বি-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া, ভারত ও স্বাগতিক উজবেকিস্তান।

আজ রোববার দুপুরে একাডেমি মাঠে এক ব্রিফিংয়ে দল নিয়ে নিজেদের এ প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

কোচ জানান, দলের দীর্ঘ অনুশীলনের মাধ্যমে ফুটবলারদের মান ভালোভাবে মূল্যায়ন করা সম্ভব হয়েছে। কেবল বর্তমান প্রতিযোগিতা নয়, বরং অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ দলের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি মাথায় রেখে ভবিষ্যৎ পরিকল্পনা সাজানো হচ্ছে।

জেরার্ড বলেন, প্রস্তুতির অংশ হিসেবে বেশ কয়েকটি অনুশীলন ম্যাচ খেলেছে দল। প্রতিটি ম্যাচ থেকে খেলোয়াড়রা শারীরিক শক্তি, কৌশলগত অবস্থান এবং চাপের মুখে খেলার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছে।

মাঠের সার্বিক পরিস্থিতি বা পিচ যা-ই হোক না কেন, সেটিকে ইতিবাচকভাবে গ্রহণ করে খেলোয়াড়দের স্ট্যামিনা ও ব্যালেন্স বাড়ানোর ওপর জোর দিয়েছেন কোচ। তিনি বলেন, লক্ষ্য একটাই, ইতিবাচক মানসিকতা নিয়ে দেশের জন্য সেরাটা দেওয়া এবং জয় ছিনিয়ে আনা।

দলে নতুন যোগ দেওয়া খেলোয়াড় এডাম আব্বাস প্রসঙ্গে কোচ বলেন, তিনি অত্যন্ত পেশাদার, ন¤্র এবং শেখার মানসিকতাসম্পন্ন একজন ফুটবলার। তাঁকে একজন দক্ষ খেলোয়াড় হিসেবে তৈরি করার বিশেষ পরিকল্পনা রয়েছে।

এদিকে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এ্যাডাম আব্বাস বলেন, ‘বাংলাদেশের হয়ে ফুটবল মাঠে নামতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। জাতীয় দল, সহকারী কোচিং স্টাফ এবং টেকনিক্যাল টিম সবাই যেভাবে কঠোর পরিশ্রম করছে, তা প্রশংসনীয়।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হামজা চৌধুরীর মতো তারকা ফুটবলারদের দেশের জার্সিতে খেলার ব্যাপারটাই তাঁকে অনুপ্রাণিত করেছে বাংলাদেশের হয়ে খেলার জন্য।

আসন্ন এএফসি এশিয়ান কাপ টুর্নামেন্টসহ বড় মঞ্চে ভালো করাই দলের মূল লক্ষ্য। কোচ ও সকল খেলোয়াড়দের মধ্যে অসাধারণ সমঝোতা রয়েছে উল্লেখ করে এডাম আরো বলেন, ঐক্যবদ্ধভাবে কঠোর পরিশ্রমের ধারা বজায় রাখলে জাতীয় ফুটবল দল দেশকে বড় সফলতা এনে দিতে পারবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিজয়ের মানসিকতা নিয়ে বহুদূর যেতে চায় অনূর্ধ্ব ২০ ফুটবল দল

আপডেট সময় : ০৭:৫২:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬