ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপরে যমুনা নদীর পানি

  • আপডেট সময় : ০২:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭
  • / 222
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জ সংবাদদাতা: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর গত কয়েক দিনের টানা বর্ষনে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে (সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকায়) বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিন পানি বৃদ্ধির সাথে সাথে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে জেলার কাজিপুর, শাহজাদপুর, চৌহালী, বেলকুচি এবং সদর উপজেলার ৫টি উপজেলার ২৮টি ইউনিয়নের চরাঞ্চল প্লাবিত হচ্ছে। বন্যা কবলিত মানুষ বাড়ি ঘর ছেড়ে বন্যা নিয়ন্ত্রন বাঁধে আশ্রয় নিয়েছেন। এদিকে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি এলাকায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ ২০০৭ সালে ভেঙ্গে যাওয়ার পর সংস্কার না করায় ভাঙ্গা অংশ দিয়ে পানি ঢুকে রানীগ্রাম ও গোনেরগাতী এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে।

বন্যা কবলিত মানুষ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান ইমাম বলেন, বর্তমানে যমুনা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে
প্রবাহিত হচ্ছে। আগামী ৫-৭ দিন যমুনা নদীতে আরো পানি বৃদ্ধি পাবে। শহর রক্ষা বাঁধ গুলো যাতে ভেঙ্গে না যায় এজন্য নজরদারি বাড়ানো হয়েছে।

বাঁধের ঝুঁকিপূর্ণ এলাকায় বালির বস্তা ফেলা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপরে যমুনা নদীর পানি

আপডেট সময় : ০২:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭