ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে প্রসেস ট্রেনের একটিতে উৎপাদন পুনরায় শুরু

  • আপডেট সময় : ০৭:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • / 237
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে দুটি ক্ষতিগ্রস্ত প্রসেস ট্রেনের একটিতে উৎপাদন পুনরায় শুরু হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং শেভরন বাংলাদেশ উভয়ই গ্যাস উৎপাদন ও সরবরাহের মাত্রার উন্নতির বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেভরন গ্যাস ক্ষেত্রের গ্যাস উৎপাদন প্রতিদিন ১ হাজার ১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) বৃদ্ধি পেয়েছে যা প্রক্রিয়াকালীন অবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে ৮০০ এমএমসিএফডির কম ছিল।

মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে গ্যাস ক্ষেত্রের উৎপাদনের প্রকৃত ক্ষমতা ১ হাজার ২০০-এর বিপরীতে ১ হাজার ১০০-তে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিজ্ঞ প্রকৌশলীদের নিরলস পরিশ্রমের ফলে আমরা ধীরে ধীরে সংকট কাটিয়ে উঠতে শুরু করেছি। বিবিয়ানা গ্যাসক্ষেত্রে প্রযুক্তিগত ত্রুটির কারণে জরুরি মেরামতের কাজের কারণে বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে।

এই সংকটকালীন সময়ে ধৈর্যের জন্য মন্ত্রণালয় তাদের গ্যাস গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে, শেভরন বাংলাদেশ একটি পৃথক বিবৃতিতে জানিয়েছে, তারা বিবিয়ানা গ্যাস প্ল্যান্টকে পূর্ণ ক্ষমতায় ফিরিয়ে আনার ক্ষেত্রে অগ্রগতি করছে। প্ল্যান্টে ক্ষতিগ্রস্ত প্রসেস ট্রেনের একটিতে উৎপাদন এবং মাঠের চারটি কূপে ইতোমধ্যেই পুনরায় উৎপাদন শুরু হয়েছে।

পেট্রোবাংলা ও তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তারা অবশ্য বলেছেন, গ্যাস উৎপাদন ও সরবরাহে এখনো ঘাটতি থাকায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরো কিছু সময় লাগবে।

কিছু প্রযুক্তিগত ত্রুটি চিহ্নিত হওয়ার পর ৩ এপ্রিল (রোববার) থেকে গ্যাস সরবরাহ কমে গিয়েছিল।

সূত্র : ইউএনবি

বিডীসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে প্রসেস ট্রেনের একটিতে উৎপাদন পুনরায় শুরু

আপডেট সময় : ০৭:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২