ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিমানভাড়া আকাশছোঁয়া! ইউক্রেনের যুদ্ধ এড়াতে বিপুল ব্যয়ে দেশ ছাড়ছে রুশরা

  • আপডেট সময় : ০৯:৩২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • / 148
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেন যুদ্ধের ময়দান এড়াতে বিমানভাড়ায় লাখ লাখ রুবল খরচ করে রাশিয়া ছেড়ে চম্পট দিচ্ছেন ওই দেশের বহু ধনী নাগরিক। দেশ ছাড়তে মরিয়া রুশদের আশঙ্কা, যেকোনো সময় রাশিয়ার সীমান্ত বন্ধ করে দিতে পারে ভ্লাদিমির পুতিন সরকার। সে কারণে বেসরকারি বিমানের টিকিট কিনতে নির্দিষ্ট ভাড়ার বহু গুণ বেশি কড়ি ফেলতে প্রস্তুত রুশরা।

ইউক্রেনের বিরুদ্ধে রুশ জনতার একাংশকে যুদ্ধে পাঠানোর কথা ঘোষণা করেছেন পুতিন। ওই ঘোষণার পরেই রাশিয়া জুড়ে দেশ ছাড়ার হিড়িক পড়েছে। তুরস্ক, আর্মেনিয়া এবং আজারবাইজানের মতো যে সব দেশে যেতে হলে রুশদের ভিসার প্রয়োজন হয় না, সেখানকার বিমানভাড়া আকাশছোঁয়া। বিমানবন্দরে তিলধারণেরও জায়গা নেই। বিমানবন্দর যাওয়ার রাস্তায় দেখা যাচ্ছে যানজট। এই আবহে পড়শি দেশগুলোতে যাওয়ার জন্য বেসরকারি বিমানভাড়া করছেন রাশিয়ার ধনীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, রুশ বিমানের টিকিটের দাম কয়েক গুণ বেড়ে গিয়েছে। বেসরকারি বিমানের এক-একটি টিকিটের দাম পৌঁছেছে ২০,০০০ থেকে ২৫,০০০ পাউন্ডে। অন্য দিকে, আট আসনবিশিষ্ট জেট বিমানের ভাড়া ছুঁয়েছে ৮০,০০০ থেকে ১৪০,০০০ পাউন্ড। ইয়েভজেনি বাইকভ নামে এক ব্রোকার জেট সংস্থার ডিরেক্টর বলেন, ‘এই মুহূর্তে রাশিয়ায় অভূতপূর্ব অবস্থা। আগে দিনে ৫০টি টিকিটের দাহিদা ছিল। এখন তা পৌঁছেছে পাঁচ হাজারের কাছাকাছি।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিমানভাড়া আকাশছোঁয়া! ইউক্রেনের যুদ্ধ এড়াতে বিপুল ব্যয়ে দেশ ছাড়ছে রুশরা

আপডেট সময় : ০৯:৩২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২