ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

বিমানের চাকায় ফাটল : ৭২ যাত্রী নিয়ে ঢাকায় জরুরি অবতরণ

  • আপডেট সময় : ০৫:৪৭:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী ফ্লাইটের ডান পাশের টায়ার ফেটে গেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ সময় ফ্লাইটে ৭২ জন যাত্রী ছিল, তাদের সবাই নিরাপদে আছে।

সোমবার (৬ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। কলকাতা থেকে উড্ডয়ন করে ঢাকায় ফিরছিল বিজি-৩৯২ ফ্লাইটটি। সকাল ১০টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করে সেটি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, টায়ার ফেটে গেলেও পাইলটের দক্ষতা ও পেছনের অন্য চাকা ঠিক থাকায় তেমন কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

অবতরণের সময় যেকোনো দুর্ঘটনা এড়াতে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রস্তুত ছিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিমানের চাকায় ফাটল : ৭২ যাত্রী নিয়ে ঢাকায় জরুরি অবতরণ

আপডেট সময় : ০৫:৪৭:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩