ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি উখিয়ায় গভীর নলকূপের অগ্নিকাণ্ড: ৪০ ঘণ্টাতেও জ্বলছে গ্যাসের শিখা নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করে টেকসই অর্থনীতির রূপকল্পে বুয়েটে উৎসব

বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে নরেন্দ্র মোদির শোক, সহায়তার প্রস্তাব

  • আপডেট সময় : ১০:৩৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 94
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সোমবার ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মোদি লিখেছেন, ‘ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তরুণ শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত। নিহতদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।’

আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোদি বলেন, ‘ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রীর এই বার্তাটি সোমবার সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে নরেন্দ্র মোদির শোক, সহায়তার প্রস্তাব

আপডেট সময় : ১০:৩৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫