ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে ইঙ্গ-মার্কিন যৌথ নৌমহড়া

  • আপডেট সময় : ০৫:০১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯
  • / 396
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের দ্বীপে চীন সামরিক ঘাঁটি স্থাপন করার পর প্রথমবারের মতো সেখানে যৌথ সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

বেইজিংয়ের ওপর চাপ অব্যাহত রাখতে মিত্রদের কাছে যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়ার পরিপ্রেক্ষিতেই এই মহড়া অনুষ্ঠিত হয় বলে গতকাল বুধবার দুই দেশের নৌবাহিনী এ কথা জানিয়েছে।

মার্কিন নৌবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ নিরাপত্তা অগ্রাধিকারগুলো চিহ্নিত করার জন্য গত শুক্রবার ছয় দিনব্যাপী এ মহড়া শুরু হয়। এ মহড়ায় জাপানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে অবস্থান করা ডেস্ট্রয়ার ইউএসএস ম্যাকক্যাম্পবেল এবং এশিয়া সফরে আসা ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীর ফ্রিগেট এইচএমএস আর্গিল অংশ নেয়। তারা যোগাযোগসহ বিভিন্ন ধরনের মহড়া চালায়। মার্কিন নৌবাহিনীর মুখপাত্র জানান, সাম্প্রতিক সময়ে, বিশেষ করে দক্ষিণ চীন সাগরে এ দুই দেশের একসাথে মহড়া চালানোর কোনো ইতিহাস নেই। তিনি আরো বলেন, ২০১০ সাল থেকে দুই দেশের কোনো যৌথ মহড়া অনুষ্ঠিত হয়নি।

দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে ২২ হাজার টনের ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস অ্যালবিয়ন নোঙ্গর করার পরই এ মহড়া অনুষ্ঠিত হয়। চীন গত আগস্টে এ দ্বীপটি নিজেদের বলে দাবি করে। অ্যালবিয়নের এ পদক্ষেপের মাধ্যমেই ব্রিটেন প্রথমবারের মতো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌরুটটিতে চীনের অব্যাহত নিয়ন্ত্রণ বৃদ্ধির বিষয়টি চ্যালেঞ্জ করল। এর পরপরই যুক্তরাষ্ট্র জানায়, তারা আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের আরো মহড়ায় অংশগ্রহণ দেখতে চায়। চীন এক্ষেত্রে লন্ডনকে প্ররোচনা দেয়ার জন্য অভিযুক্ত করেছে।

ইউএসএস ম্যাকক্যাম্পবেল এ মাসে ওই দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলের ভেতর দিয়ে যাত্রা করে। মার্কিন নৌবাহিনী এটিকে ‘অতিরিক্ত সামুদ্রিক দাবি প্রতি চ্যালেঞ্জ’ বলে আখ্যা দিয়েছিল। দক্ষিণ চীন সাগরের এ রুট দিয়ে বছরে তিন লাখ কোটি ডলারের নৌবাণিজ্য পরিচালিত হয়ে থাকে। ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনাম রুটটি নিয়ে আপত্তি করলেও চীন এটি নিয়ন্ত্রণের দাবি করে। তবে এখানে যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের কোনো আঞ্চলিক দাবি নেই।

গত বছর প্রকাশিত কিছু ছবিতে চীনের ওই সব দ্বীপে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বা জাহাজবিধ্বংসী ক্রুজ মিসাইলের উপস্থিতি দেখা যায়। এছাড়া চীনের বিমানবাহিনী তাদের মহড়ার অংশ হিসেবে ওই দ্বীপে বোমারু বিমানও অবতরণ করায়।

সূত্রঃ রয়টার্স

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে ইঙ্গ-মার্কিন যৌথ নৌমহড়া

আপডেট সময় : ০৫:০১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯