ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

বিশ্বজুড়ে যুদ্ধের ঝুঁকি তৈরি হবার কারণ জানালেন পুতিন

  • আপডেট সময় : ১০:২৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / 148
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সারা বিশ্বে পশ্চিমাদের আধিপত্য ধরে রাখার আকাঙ্ক্ষার কারণেই বহু যুদ্ধ সংঘাতের জন্ম দিচ্ছে। একই কারণে আমেরিকা এবং তাদের মিত্ররা ইউক্রেনকে ‘কামানের খাদ্য’ বানিয়েছে।

সাংহাই সহযোগিতা সংস্থা এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় একথা বলেন প্রেসিডেন্ট পুতিন।

তিনি বলেন, সারা বিশ্বে যুদ্ধের আশঙ্কা বাড়ছে এবং এটি হচ্ছে পশ্চিমা এলিটরা যেকোনোভাবেই হোক তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং আদর্শিক আধিপত্য ধরে রাখতে চাই- তার সরাসরি পরিণতি।

প্রেসিডেন্ট পুতিন আরো বলেন, পশ্চিমারা ইচ্ছা করে বহু সংখ্যক গোলযোগ সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। তিনি ইউক্রেনকে প্রতারণা করার জন্য পশ্চিমাদের সমালোচনা করে বলেন, তারাই ইউক্রেনের জনগণকে ‘কামানের খাদ্য’ বানিয়েছে।

পুতিন সুস্পষ্ট করে বলেন, পশ্চিমারা সাধারণত বহু সংখ্যক গোলযোগের কারণ এবং তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে অস্থিতিশীলতা সৃষ্টি করে।

প্রেসিডেন্ট পুতিন এর আগে বারবার বলেছেন, ইউক্রেনের চলমানের সংঘাত মূলত রাশিয়া এবং পাশ্চাত্যের মধ্যকারই সংঘাত।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বজুড়ে যুদ্ধের ঝুঁকি তৈরি হবার কারণ জানালেন পুতিন

আপডেট সময় : ১০:২৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২